ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 135

ছবি সংগৃহীত

দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের প্রবণতা পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শনিবার সকালে সিলেট নগরীর টিলাগড় এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘কৃষকের হাট’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।

মন্ত্রী জানান, সিন্ডিকেট চক্র ভাঙতে সারা দেশে জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সপ্তাহে অন্তত এক দিন ‘কৃষকের হাট’ বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে কৃষকেরা সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। প্রশাসনের সরাসরি নজরদারি থাকায় এখানে কোনো ধরনের চাঁদাবাজি বা বাড়তি খরচের সুযোগ থাকবে না।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত

বাজার ব্যবস্থাপনায় আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আমদানিনির্ভর পণ্যের দাম স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেইনকে এআই (AI) মডেলের আওতায় আনা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে বাজার নজরদারি সহজ হবে এবং অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধ করা সম্ভব হবে। এছাড়া টিসিবির কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি সরকারি ভর্তুকির সঠিক ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনাও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

দেশে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের প্রবণতা পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শনিবার সকালে সিলেট নগরীর টিলাগড় এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘কৃষকের হাট’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।

মন্ত্রী জানান, সিন্ডিকেট চক্র ভাঙতে সারা দেশে জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সপ্তাহে অন্তত এক দিন ‘কৃষকের হাট’ বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে কৃষকেরা সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। প্রশাসনের সরাসরি নজরদারি থাকায় এখানে কোনো ধরনের চাঁদাবাজি বা বাড়তি খরচের সুযোগ থাকবে না।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজির সঙ্গে বাংলাদেশের বড় চুক্তি