ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

চমক ছাড়াই কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 140

ছবি সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত এই দলে বড় কোনো পরিবর্তন বা চমক রাখা হয়নি।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। পাকিস্তান সিরিজে ব্যক্তিগত পারফরম্যান্স আশানুরূপ না হলেও আফিফ হোসেন ও সাইফ হাসানরা দলে টিকে গেছেন। যথারীতি স্কোয়াডে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসদের মতো অভিজ্ঞরা।

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড দল ঢাকায় পৌঁছাবে।

আরও পড়ুন  নিউজিল্যান্ড বধের লক্ষ্যে বাংলাদেশের সামনে ২৪৮ রানের চ্যালেঞ্জ

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে এবং শেষ ম্যাচটি ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ২৭ এপ্রিল থেকে শুরু হবে।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ওয়ানডে ম্যাচগুলোর সময় পরিবর্তন করে বেলা ১১টা এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো বিকেল ৩টা থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজটি শেয়ার করুন

চমক ছাড়াই কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

আপডেট সময় ০৭:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত এই দলে বড় কোনো পরিবর্তন বা চমক রাখা হয়নি।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। পাকিস্তান সিরিজে ব্যক্তিগত পারফরম্যান্স আশানুরূপ না হলেও আফিফ হোসেন ও সাইফ হাসানরা দলে টিকে গেছেন। যথারীতি স্কোয়াডে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসদের মতো অভিজ্ঞরা।

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড দল ঢাকায় পৌঁছাবে।

আরও পড়ুন  মুস্তাফিজের জন্য লাহোর কালান্দার্সের ভালোবাসার বার্তা