ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

চার যানবাহনের সংঘর্ষে পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 120

ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারটি যানবাহনের ধারাবাহিক সংঘর্ষের মাঝে চাপা পড়ে আশরাফুল মাহমুদ (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকার ঢাকামুখী লেনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত আশরাফুল মাহমুদ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকার পেয়ার আহমেদের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে সদ্য দাখিল পাস করেছিল। পড়াশোনার পাশাপাশি সোনাপাহাড় বিশ্বরোড এলাকায় বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সহযোগিতা করত সে।

আরও পড়ুন  মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, ১৪৪ ধারা জারি

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মহাসড়কে তীব্র যানজটের কারণে একটি পিকআপ ভ্যান অত্যন্ত ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান পিকআপটিকে ধাক্কা দেয়। একই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা স্টিলের পাতবোঝাই একটি ট্রাক ওই কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। সবশেষে আরেকটি দ্রুতগামী কাভার্ড ভ্যান এসে ট্রাকটির পেছনে সজোরে আঘাত করে। এই চতুর্মুখী সংঘর্ষের মাঝখানে পড়ে পথচারী আশরাফুল ও নুরুল আমিন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় আশরাফুল এই দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন জানান, আশরাফুলের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে এবং ট্রাক চালকের সহকারী মো. সোহাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে আশরাফুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্য দুইজন হলেন—ট্রাক চালক মো. রাশেদ (৩২) ও পথচারী নুরুল আমিন (৩২)।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সদ্য দাখিল পাস করা এক মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে এবং মহাসড়কে বিশৃঙ্খল যান চলাচল বন্ধে স্থানীয়রা কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

চার যানবাহনের সংঘর্ষে পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৩:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারটি যানবাহনের ধারাবাহিক সংঘর্ষের মাঝে চাপা পড়ে আশরাফুল মাহমুদ (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকার ঢাকামুখী লেনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত আশরাফুল মাহমুদ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকার পেয়ার আহমেদের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে সদ্য দাখিল পাস করেছিল। পড়াশোনার পাশাপাশি সোনাপাহাড় বিশ্বরোড এলাকায় বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সহযোগিতা করত সে।

আরও পড়ুন  গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ: প্রেস উইং