ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 124

ছবি সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে পানছড়ি সীমান্তের দুর্গম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের একটি টহলদল সীমান্তবর্তী বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনিতে অবস্থান গ্রহণ করে। এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

আরও পড়ুন  অপহরণকাণ্ডে খাগড়াছড়িতে যৌথবাহিনীর উদ্ধার অভিযান, আটক ৭

বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা তাদের মোটরসাইকেল ফেলে দ্রুত পার্শ্ববর্তী ঘন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যান। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করে বিজিবি।

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

আপডেট সময় ০৭:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে পানছড়ি সীমান্তের দুর্গম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের একটি টহলদল সীমান্তবর্তী বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনিতে অবস্থান গ্রহণ করে। এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

আরও পড়ুন  কুড়িগ্রামে সীমান্ত পথে ৮ বাংলাদেশিসহ ৪৪ জন আটক