শিরোনাম :
শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 18
চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেইটস্থ একটি বিপণি বিতানে আগুন লেগেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে চিটাগং শপিং কমপ্লেক্সের নিচতলার দোকানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি সংস্থাটি।
স্থানীয়দের ধারণা, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের আগুনের সূত্রপাত নিয়ে কোনো তথ্য জানায়নি।
























