ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার

টানা ২ দিন ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 202

ছবি সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য সুনামগঞ্জের দিরাই উপজেলায় টানা দুই দিন ১০ ঘণ্টা করে মোট ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা বিদ্যুৎ অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অফিস সূত্র জানায়, আগামী ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। টানা দুই দিন এই সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন  নাহিদ রানার বিধ্বংসী ৫ উইকেট; নিউজিল্যান্ডকে ১৯৮ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ

দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী জানিয়েছেন, নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সমিশন লাইন, উপকেন্দ্র ও বিতরণ লাইনের জরুরি সংস্কার কাজ করা হবে। পাশাপাশি বর্ষার আগে নিরাপত্তা নিশ্চিত করতে লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজও চলবে।

টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকায় সাধারণ গ্রাহক, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে লাইনের ত্রুটি ও ভোল্টেজ ড্রপ কমানো সম্ভব, যা দীর্ঘমেয়াদে গ্রাহকদের ভালো সেবা নিশ্চিত করবে।

সাময়িক এই ভোগান্তির জন্য দিরাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

টানা ২ দিন ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

আপডেট সময় ০৩:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য সুনামগঞ্জের দিরাই উপজেলায় টানা দুই দিন ১০ ঘণ্টা করে মোট ২০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা বিদ্যুৎ অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অফিস সূত্র জানায়, আগামী ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। টানা দুই দিন এই সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন  লোডশেডিংয়ে মাথা গরম? শান্ত থাকার সহজ কৌশল