ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ৩ ভাইকে কুপিয়ে জখম জ্বালানি সংকট ঠেকাতে তিন দেশ থেকে বিকল্প পথে তেল আনছে বাংলাদেশ বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিয়ে কড়া বার্তা বেইলি রোড ট্র্যাজেডি: ভবন মালিক ও রেস্টুরেন্ট মালিকসহ ২২ জনের বিরুদ্ধে সিআইডির চার্জশিট মোটরসাইকেলে এসে ছাত্রদল নেতাকে নৃশংসভাবে হত্যা ট্রাম্পকে ‘প্রতিদিন কথা বলা’ থেকে বিরত থাকার পরামর্শ ম্যাক্রোর; ন্যাটো নিয়ে উদ্বেগ ট্রাম্প প্রশাসনে ফের রদবদল: মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বরখাস্ত জ্বালানি সংকট সামাল দিতে অফিস ও মার্কেট বন্ধের নতুন সময় ঘোষণা

অশ্লীলতা ও মাদকের স্বর্গরাজ্য ‘সোলেমান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর এলাকায় আয়োজিত ১০৭তম ‘সোলেমান লেংটার মেলা’ শুরুর দুই দিনের মাথায় বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মেলায় প্রকাশ্য মাদক কেনাবেচা, সেবন এবং অশ্লীল নৃত্যের আসর বসানোর গুরুতর অভিযোগে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় মাইকিং করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, জেলা প্রশাসন থেকে এই মেলার কোনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। মেলার নামে সেখানে অসামাজিক কার্যক্রম ও মাদকের বিস্তারের খবর পেয়ে জনস্বার্থে এটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে বিক্রেতা ও দর্শনার্থীদের মেলা প্রাঙ্গণ ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই মেলায় ২ সহস্রাধিক গাঁজার দোকান এবং অর্ধশতাধিক অশ্লীল নৃত্যের আসর বসেছিল। স্থানীয় প্রবীণ ব্যক্তিদের অভিযোগ, মেলার আড়ালে দিনরাত মাদক ও জুয়ার জমজমাট ব্যবসা চলায় এলাকার সামাজিক পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যুবক ও কিশোরেরা এই মেলার কারণে বিপথগামী হচ্ছে বলে স্থানীয়রা দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।

মেলার প্রথম দিন থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক সেবন ও জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই হামলা চালানো হয়। বর্তমানে মেলা এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ মণ্ডল নিশ্চিত করেছেন যে, নির্দেশ পাওয়ার পর মেলা বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। সিভিল ও পোশাকধারী পুলিশ সদস্যরা সেখানে তদারকি করছেন। প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও বুধবার রাতে কিছু গোপন স্থানে কার্যক্রম চলার খবর পাওয়া গেছে, যা নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

অশ্লীলতা ও মাদকের স্বর্গরাজ্য ‘সোলেমান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা

আপডেট সময় ১২:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬