ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

সিলেটে প্রশাসনের আশ্বাসে ৫ ঘণ্টা পর ধর্মঘট স্থগিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 139

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রশাসনের আশ্বাসে মাত্র ৫ ঘণ্টার মাথায় স্থগিত করা হয়েছে।

গত বুধবার বিকেলে এক পাম্পের ৯ হাজার লিটার তেল অন্য তিনটি পাম্পে স্থানান্তরের অভিযোগে এক পাম্প মালিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের অভিযানের নামে হয়রানি বন্ধের দাবিতে রাত ৯টা থেকে বিভাগের সব পেট্রল, সিএনজি ও এলপিজি স্টেশনে ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর ফলে পুরো বিভাগে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন  সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পুশইনকৃত ৭০ বাংলাদেশি আটক

পরবর্তীতে রাত ২টায় মোগলাবাজারস্থ মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সঙ্গে মালিক পক্ষ আলোচনায় বসেন।
আলোচনার প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আশ্বাসের পর বুধবার দিবাগত রাত ৩টায় ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের নেতারা, যার ফলে পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে সিলেটের জ্বালানি পরিস্থিতি।

নিউজটি শেয়ার করুন

সিলেটে প্রশাসনের আশ্বাসে ৫ ঘণ্টা পর ধর্মঘট স্থগিত

আপডেট সময় ১০:৫৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

সিলেট বিভাগে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রশাসনের আশ্বাসে মাত্র ৫ ঘণ্টার মাথায় স্থগিত করা হয়েছে।

গত বুধবার বিকেলে এক পাম্পের ৯ হাজার লিটার তেল অন্য তিনটি পাম্পে স্থানান্তরের অভিযোগে এক পাম্প মালিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের অভিযানের নামে হয়রানি বন্ধের দাবিতে রাত ৯টা থেকে বিভাগের সব পেট্রল, সিএনজি ও এলপিজি স্টেশনে ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর ফলে পুরো বিভাগে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন  সিলেটসহ অন্যান্য স্থানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ