ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা না পেয়ে নিজ মা’কে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহত নারীর নাম শখের বানু (৫৭)। এ হত্যাকাণ্ডের ঘটনায় ছেলে ইখলাসুরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ইখলাসুর রহমান নিয়মিত মাদক সেবনে আসক্ত ছিলেন। মাদক কেনার টাকা নিয়ে প্রায়ই তার মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হতো। গত রাতেও মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চান ইখলাসুর। টাকা না পেয়ে এ নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় ঝগড়াঝাটি এবং কথা-কাটাকাটি।

আরও পড়ুন  পল্লবীতে শিশুকে গলা কেটে হত্যা, খাটের নিচ ও বাথরুম থেকে মরদেহ উদ্ধার

পরে ভোররাতে ইখলাসুর রহমান তার মায়ের কক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ উঠে। খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছান। পরে অভিযান চালিয়ে পাশের গ্রাম থেকে ইখলাসুরকে আটক করতে সক্ষম হন পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, ‘মাদক কেনার টাকা নিয়ে মায়ের সঙ্গে ছেলের বাক-বিতণ্ডার জেরে ছেলে তার নিজ মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি। নিহত শখের বানুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পাশের গ্রাম থেকে ছেলে ইখলাসুরকে আটক করা হয়েছে। এখন আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।’

নিউজটি শেয়ার করুন

মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা

আপডেট সময় ০৩:১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা না পেয়ে নিজ মা’কে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহত নারীর নাম শখের বানু (৫৭)। এ হত্যাকাণ্ডের ঘটনায় ছেলে ইখলাসুরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ইখলাসুর রহমান নিয়মিত মাদক সেবনে আসক্ত ছিলেন। মাদক কেনার টাকা নিয়ে প্রায়ই তার মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হতো। গত রাতেও মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চান ইখলাসুর। টাকা না পেয়ে এ নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় ঝগড়াঝাটি এবং কথা-কাটাকাটি।

আরও পড়ুন  চকরিয়ায় সড়কে গুলি করে যুবককে হত্যা