ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পেনে বৈধতার সুযোগ বাংলাদেশিদের উল্লাস তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু উত্তর আমেরিকা ২৩ দেশের বৈচিত্র্য, শক্তি ও সংস্কৃতির মহাদেশ হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক কৃষকের ভাগ্য উন্নয়নে ‘কৃষক কার্ড’ বিতরণ: শিবগঞ্জে শিক্ষামন্ত্রী ঐতিহ্যের সেতুবন্ধন: বর্ষবরণ ও হালখাতার বিবর্তন ও প্রাসঙ্গিকতা মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী ইসলামাবাদে ফের আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র, শুক্রবার শুরুর সম্ভাবনা পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, প্রাণ গেল কলেজছাত্রী দিয়ার ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র আশঙ্কা

হবিগঞ্জে জলমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 61

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সাবেক ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আরও পড়ুন  বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাসের মুখোমুখি সংঘর্ষে ২৮ শিক্ষার্থী আহত

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিরাট ইউনিয়নের উজান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানা–র ওসি মো. আকবার হোসেন।

পুলিশ জানায়, বিরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঈসমাইল হোসেন সরসের সঙ্গে একই ইউনিয়নের সদস্য মুজিবুর রহমানের মধ্যে জলমহাল ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

শুক্রবার সন্ধ্যায় ইসমাইল হোসেনের পক্ষের মোতাহির মিয়ার ছেলে নীলয়ের সঙ্গে মুজিবুর রহমানের পক্ষের মোতালিব মিয়ার ছেলে বজলুর বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে দুই পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উজান পাড়া গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে দিলকুশ মিয়া (৪০), মহিবুর মিয়া (৪৫), বারাম মিয়া (৪৮), জয়নাল আবেদীন (৫৫), সেকুল মিয়া (৪৮), রুমন মিয়া (২২), উজ্জ্বল মিয়া (২০), পাবেল মিয়া (২৪), হুসাইন মিয়া (২১), কাবিল হোসেন (৩৫), নিজাম উদ্দিন (৫৫) ও মহিবুল রহমান (৪৫)–কে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. আকবার হোসেন বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে জলমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

আপডেট সময় ১১:০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬