ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিচ্ছে বাফুফে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জেডিপি’র ৯০ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: আহ্বায়ক নাঈম, সদস্য সচিব আব্দুল আলিম কুষ্টিয়ায় হামের প্রকোপ: আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ২০ সড়ক-রেল-নৌপথে মার্চে হতাহত ২৫০০ ছুঁইছুঁই; দুর্ঘটনার মূল কারণ বেপরোয়া গতি ও অব্যবস্থাপনা কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুন; ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আজকের নামাজের সময়সূচি: ৪ এপ্রিল ২০২৬ মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে পৌঁছাল চীনা জাহাজ ‘সিনেমাটি ভালো, দেখতে পারেন সবাই’: সপরিবারে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী রাজনীতি করতে হলে শিক্ষকতা ছাড়ুন: ডেপুটি স্পিকার

বসুন্ধরা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 120

ছবি সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়। শিক্ষার্থীর নাম মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭)। তিনি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, মাহমুদা বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের একটি বাসার একটি কক্ষে থাকতেন। দীর্ঘক্ষণ ভেতর থেকে দরজা লাগানো দেখতে পেয়ে গতকাল সন্ধ্যায় পাশের কক্ষের অন্য শিক্ষার্থীরা ভাটারা থানায় খবর দেন। পুলিশ গিয়ে কক্ষটির দরজা ভেঙে মাহমুদার লাশ উদ্ধার করে। ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল মাহমুদার লাশটি। মাহমুদা কক্ষটি ভাড়া নিয়ে থাকতেন। পাশের কক্ষে থাকতেন অন্য শিক্ষার্থীরা।

আরও পড়ুন  আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান

নিউজটি শেয়ার করুন

বসুন্ধরা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়। শিক্ষার্থীর নাম মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭)। তিনি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, মাহমুদা বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের একটি বাসার একটি কক্ষে থাকতেন। দীর্ঘক্ষণ ভেতর থেকে দরজা লাগানো দেখতে পেয়ে গতকাল সন্ধ্যায় পাশের কক্ষের অন্য শিক্ষার্থীরা ভাটারা থানায় খবর দেন। পুলিশ গিয়ে কক্ষটির দরজা ভেঙে মাহমুদার লাশ উদ্ধার করে। ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল মাহমুদার লাশটি। মাহমুদা কক্ষটি ভাড়া নিয়ে থাকতেন। পাশের কক্ষে থাকতেন অন্য শিক্ষার্থীরা।

আরও পড়ুন  নিজেদের সুবিধার আশায় স্বৈরাচারের দালালি করেছে একদল সাংবাদিক: প্রেস সচিব