ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

রাজনীতি করতে হলে শিক্ষকতা ছাড়ুন: ডেপুটি স্পিকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 193

ছবি সংগৃহীত

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, রাজনীতি করার অধিকার সবার থাকলেও শিক্ষকতা পেশায় থেকে সরাসরি রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকা সমীচীন নয়। তিনি স্পষ্ট জানান, যদি কেউ রাজনীতি করতে চান, তবে তাকে শিক্ষকতা পেশা ছেড়ে দিতে হবে। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব শুধু মন ভোলানো কথা বলে জনপ্রিয় হওয়া নয়, বরং কঠিন বাস্তবতা তুলে ধরা—তা অজনপ্রিয় হলেও।

আরও পড়ুন  রেমিট্যান্স প্রবাহে নতুন উচ্চতা: ফেব্রুয়ারিতে এলো ২.৫৩ বিলিয়ন ডলার

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের কাজ মানুষের সেবা করা। স্বল্প সময়ের জন্য দায়িত্বে থাকলেও তাদের এমনভাবে কাজ করা উচিত যাতে সাধারণ মানুষ দীর্ঘকাল তাদের মনে রাখে।

প্রাথমিক শিক্ষকদের গুরুত্বারোপ করে কায়সার কামাল বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই ভবিষ্যতের রাষ্ট্রনেতা তৈরির মূল কারিগর। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ভিত্তি গড়ে ওঠে এই প্রাথমিক শিক্ষার মাধ্যমেই। তাই শিক্ষকদের রাজনীতি থেকে দূরে থেকে পাঠদানে অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন যে, শুধু ভবন বা অবকাঠামো উন্নয়নই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো দেখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নৈতিক অবক্ষয় রোধে প্রাথমিক স্তর থেকেই মূল্যবোধের চর্চা জোরদার করতে হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজা হান্নান তালুকদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলামসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ। উক্ত সভায় উপজেলার ১৭২টি বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

রাজনীতি করতে হলে শিক্ষকতা ছাড়ুন: ডেপুটি স্পিকার

আপডেট সময় ০৩:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, রাজনীতি করার অধিকার সবার থাকলেও শিক্ষকতা পেশায় থেকে সরাসরি রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকা সমীচীন নয়। তিনি স্পষ্ট জানান, যদি কেউ রাজনীতি করতে চান, তবে তাকে শিক্ষকতা পেশা ছেড়ে দিতে হবে। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব শুধু মন ভোলানো কথা বলে জনপ্রিয় হওয়া নয়, বরং কঠিন বাস্তবতা তুলে ধরা—তা অজনপ্রিয় হলেও।

আরও পড়ুন  শীর্ষক বৈঠকে ১৫ বছর পর মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান