ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 448

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পাকশিমুল গ্রামের বাসিন্দা নূরুল আমীন ও রাজিব আকবরের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাকশিমুল বাজারে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির সূত্র ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লাঠিসোঁটা, ধারালো অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে জানা গেছে।

আরও পড়ুন  সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২, আহত ৪

স্থানীয়রা জানান, প্রায় দুই ঘণ্টা ধরে চলা দফায় দফায় সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানার পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এলাকায় শান্তি বজায় রাখা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এদিকে, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। স্থানীয়রা নতুন করে কোনো সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করছেন। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণে কড়া নজরদারি চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় ০৫:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পাকশিমুল গ্রামের বাসিন্দা নূরুল আমীন ও রাজিব আকবরের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাকশিমুল বাজারে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির সূত্র ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লাঠিসোঁটা, ধারালো অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে জানা গেছে।

আরও পড়ুন  ঐতিহ্য আর ভক্তির মিলনমেলা—তিতাস নদীতে গঙ্গাস্নান ও লোকজ উৎসব