ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: বিপুল অস্ত্রসহ বনদস্যুর ২ সদস্য আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 498

ছবি সংগৃহীত

সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা) সদর দপ্তরের কর্মকর্তা কমান্ডার সঞ্জীব কুমার দে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লা (৪০)। উভয়ের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  আল-শাবাব দমনে তুর্কি হেলিকপ্টার: সোমালিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে নতুন মোড়

অভিযানের সময় করিম শরীফ বাহিনীর আস্তানা থেকে কোস্টগার্ড সদস্যরা জব্দ করে ২টি একনলা বন্দুক, ১টি শর্টগান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জামাদি, ২৩ রাউন্ড তাজা গুলি, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, ১টি সোলার ইউনিট, ২৮টি মোবাইল ফোন, ১১টি ওয়াকিটকি চার্জার ও ২টি কাঠের নৌকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর হয়ে ডাকাতি এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের কাজে লিপ্ত ছিল।

কমান্ডার সঞ্জীব কুমার দে বলেন, “কোস্টগার্ডের ধারাবাহিক সাড়াঁশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল এখন ক্রমেই দস্যুমুক্ত হয়ে উঠছে। উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারিরা বর্তমানে নিরাপদে তাদের পেশা পরিচালনা করতে পারছেন।”

তিনি আরও জানান, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টা টহল ও নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড। যার ফলে এসব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি ঘটেছে। সুন্দরবনকে সম্পূর্ণভাবে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশ্বাস দেন তিনি।

এই অভিযানে কোস্টগার্ডের সাফল্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্বের একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: বিপুল অস্ত্রসহ বনদস্যুর ২ সদস্য আটক

আপডেট সময় ০৪:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা) সদর দপ্তরের কর্মকর্তা কমান্ডার সঞ্জীব কুমার দে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লা (৪০)। উভয়ের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রলসহ লরি আটক: অনুমোদনহীন তেল বিক্রির চেষ্টা