ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ৫ লাখ রিয়ালের জমকালো ক্রিকেট প্রতিযোগিতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 271

ছবি সংগৃহীত

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে এক ব্যতিক্রমধর্মী টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাচ্ছেন ৬৬ জন খেলোয়াড় ও অফিসিয়াল। প্রায় ৫ লাখ রিয়াল বাজেটের এই আয়োজনে প্রতিদ্বন্দ্বিতা করবে ১৬টি দল, শুরু হবে আগামী ১৮ এপ্রিল।

বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেট অঙ্গনের তারকা খেলোয়াড় হেলিকপ্টার বাবলু, কিং শুক্কুর, ডিজে রনি-সহ ৫০ জন খেলোয়াড় ও কোচিং স্টাফ যাচ্ছেন সৌদি আরবে। অপরদিকে, পাকিস্তান থেকে অংশ নিচ্ছেন সুপরিচিত খেলোয়াড় তৈমুর মির্জা, জহির কালিয়া ও খুররম চাকওয়ালসহ ১৬ জন ক্রিকেটার।

আরও পড়ুন  ট্রাম্পের হুমকি-ধমকি, কাতার-ওমানকে নিয়ে ইরানের পাশে সৌদি আরব

ঢাকা কিংস, চট্টগ্রাম জায়ান্টস, বরিশাল বাদশাহস, কুমিল্লা স্টারস, খুলনা রয়্যাল বেঙ্গল টাইগার্স এবং সিলেট স্টার স্পোর্টসসহ থাকছে মোট ১৬টি দল। মাঠের লড়াইয়ের উত্তাপ বাড়াতে আয়োজন করা হয়েছে চোখ ধাঁধানো পুরস্কারের। বিজয়ী ও রানার্স আপ দল পাবে ব্র্যান্ড নিউ গাড়ি। এছাড়া থাকবে নগদ অর্থ, ট্রফি এবং আকর্ষণীয় উপহার।

সম্প্রতি একটি ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়। সেখানে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানিয়েছেন, এই টুর্নামেন্ট শুধুমাত্র ক্রীড়ামোদী প্রবাসীদের জন্য বিনোদনের আয়োজন নয়, বরং প্রবাসী ভাইদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন দৃঢ় করাও এর অন্যতম উদ্দেশ্য।

সৌদির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ইতোমধ্যেই এই টুর্নামেন্ট ঘিরে চরম উত্তেজনা। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, আগামীতেও আরও বড় পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে এবং এটি সৌদিতে প্রবাসীদের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ইভেন্টে পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ৫ লাখ রিয়ালের জমকালো ক্রিকেট প্রতিযোগিতা

আপডেট সময় ১২:৩০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে এক ব্যতিক্রমধর্মী টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাচ্ছেন ৬৬ জন খেলোয়াড় ও অফিসিয়াল। প্রায় ৫ লাখ রিয়াল বাজেটের এই আয়োজনে প্রতিদ্বন্দ্বিতা করবে ১৬টি দল, শুরু হবে আগামী ১৮ এপ্রিল।

বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেট অঙ্গনের তারকা খেলোয়াড় হেলিকপ্টার বাবলু, কিং শুক্কুর, ডিজে রনি-সহ ৫০ জন খেলোয়াড় ও কোচিং স্টাফ যাচ্ছেন সৌদি আরবে। অপরদিকে, পাকিস্তান থেকে অংশ নিচ্ছেন সুপরিচিত খেলোয়াড় তৈমুর মির্জা, জহির কালিয়া ও খুররম চাকওয়ালসহ ১৬ জন ক্রিকেটার।

আরও পড়ুন  অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো সৌদি আরব