ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ইসরায়েলে রাজনৈতিক টানাপোড়েনে গৃহযুদ্ধের আশঙ্কা, উত্তেজনা চরমে: নেতানিয়াহু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 369

ছবি সংগৃহীত

ইসরায়েলে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট ও সম্মানিত আইনবিদ আহারুন বারাক আশঙ্কা প্রকাশ করেছেন, দেশটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারককে বরখাস্তের সরকারি উদ্যোগের বিরোধিতায় তিনি এ মন্তব্য করেন।

বারাক বলেন, “ইসরায়েলি সমাজ আজ ভয়াবহ বিভাজনের শিকার। জাতি যেন একটি ট্রেন, যা রেললাইন থেকে ছিটকে খাদে পড়ে যাচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ অনিবার্য।” তিনি আরও বলেন, সরকার এমনভাবে ক্ষমতা কুক্ষিগত করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।

আরও পড়ুন  ‘৫ আগস্ট সেনাবাহিনী নীরব থাকলে গৃহযুদ্ধের ঝুঁকি ছিল’: আব্দুল হক

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য তার এই আশঙ্কা উড়িয়ে দিয়ে এক টুইটে বলেন, “ইসরায়েলে কোনো গৃহযুদ্ধ হবে না। আইন অনুসারে সরকারই সিদ্ধান্ত নেয় কে শিন বেতের প্রধান হবেন।”

বারাকের বক্তব্যের পেছনে রয়েছে একটি বিস্ফোরক রাজনৈতিক সিদ্ধান্ত। সম্প্রতি মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় রোনেন বারকে বরখাস্ত করার। যদিও ইসরায়েলের হাইকোর্ট ওই সিদ্ধান্ত ৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে, তবে সরকার এখনো বরখাস্ত কার্যকর করতে মরিয়া। এতে দেশজুড়ে দেখা দিয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভ।

ইসরায়েলের বড় ব্যবসায়ী সংগঠন ‘ইসরায়েল বিজনেস ফোরাম’ হুঁশিয়ারি দিয়েছে, হাইকোর্টের আদেশ উপেক্ষা করা হলে তারা অর্থনীতি অচল করে দেবে। শ্রমিক ইউনিয়ন হিসতাদ্রুতও প্রতিবাদে নেমেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তিনি গোয়েন্দা সংস্থায় অনুগত ব্যক্তি বসিয়ে দুর্নীতি তদন্ত বন্ধ করতে চান।

সম্প্রতি বিক্ষোভে গাড়িচাপা দিয়ে এক আন্দোলনকারী আহত হওয়ার ঘটনার পর বারাক বলেন, “আজ চাপা দিয়েছে, কাল গুলি হবে, পরশু রক্ত ঝরবে।”

গাজায় হামলা ও অভ্যন্তরীণ কোন্দল একসঙ্গে ইসরায়েলকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থাকে নিয়ন্ত্রণে আনতে নেতানিয়াহুর পদক্ষেপ ইসরায়েলকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলে রাজনৈতিক টানাপোড়েনে গৃহযুদ্ধের আশঙ্কা, উত্তেজনা চরমে: নেতানিয়াহু

আপডেট সময় ০৫:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

ইসরায়েলে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট ও সম্মানিত আইনবিদ আহারুন বারাক আশঙ্কা প্রকাশ করেছেন, দেশটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারককে বরখাস্তের সরকারি উদ্যোগের বিরোধিতায় তিনি এ মন্তব্য করেন।

বারাক বলেন, “ইসরায়েলি সমাজ আজ ভয়াবহ বিভাজনের শিকার। জাতি যেন একটি ট্রেন, যা রেললাইন থেকে ছিটকে খাদে পড়ে যাচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ অনিবার্য।” তিনি আরও বলেন, সরকার এমনভাবে ক্ষমতা কুক্ষিগত করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।

আরও পড়ুন  চাঞ্চল্যকর অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর পদত্যাগ করলো নেতানিয়াহুর মুখপাত্র ও চিফ অব স্টাফ জিভ আগমোন