ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘জুলাই ওয়ারিয়র্স’-এর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 493

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শনিবার বিকেলে উত্তাল হয়ে ওঠে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আন্দোলনকারীদের স্লোগানে। জুলাই আন্দোলনে আহত ও পঙ্গু হওয়া এই তরুণদের সংগঠন এবার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সরকারের কাছে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

প্রতিবাদী মিছিল শেষে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন এবং বলেন, “আমরা পঙ্গুত্ব নিয়ে বাঁচছি, আমাদের শহীদদের জীবন গেছে। সেই রক্তের দামে যারা আজও ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, তাদের এ দেশে রাজনৈতিক স্বীকৃতি চলবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চললে তা রুখে দেওয়া হবে জনতার শক্তিতে।”

আরও পড়ুন  আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সরকারিভাবে প্রজ্ঞাপন জারি

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে ঢাকাকে ঘিরে ফেলবে জনগণ। আমরা আর অপেক্ষা করব না।”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তারা বলেন, “সাবধান হন, ভুলের পুনরাবৃত্তি করবেন না। আরেকটি জুলাই আসবে, যদি জনগণের রায়কে উপেক্ষা করা হয়। জনগণের দাবি মেনে চলুন, না হলে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে।”

নেতারা আরও বলেন, “আমরা গুলি খেয়েছি, কিন্তু পিছু হটিনি। আমাদের ভয় দেখিয়ে থামানো যাবে না। যারা আমাদের ওপর হামলা চালিয়েছে, খুন করেছে—তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

আন্দোলনকারীদের মতে, জুলাই আন্দোলন শুধু একটি নির্বাচন ঘিরে ছিল না। এটি ছিল বাকস্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজের জন্য সংগ্রাম। স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশে এসব মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়নি, বলেই এমন আন্দোলনের জন্ম হয়েছে।

ওয়ারিয়র্স অব জুলাই-এর দাবি, এই আন্দোলন থামবে না, যতদিন না হত্যাকারীদের বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরপেক্ষ পদক্ষেপ নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘জুলাই ওয়ারিয়র্স’-এর

আপডেট সময় ০৪:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শনিবার বিকেলে উত্তাল হয়ে ওঠে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আন্দোলনকারীদের স্লোগানে। জুলাই আন্দোলনে আহত ও পঙ্গু হওয়া এই তরুণদের সংগঠন এবার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সরকারের কাছে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

প্রতিবাদী মিছিল শেষে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন এবং বলেন, “আমরা পঙ্গুত্ব নিয়ে বাঁচছি, আমাদের শহীদদের জীবন গেছে। সেই রক্তের দামে যারা আজও ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, তাদের এ দেশে রাজনৈতিক স্বীকৃতি চলবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চললে তা রুখে দেওয়া হবে জনতার শক্তিতে।”

আরও পড়ুন  নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিলেন নাহিদ ইসলাম