ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

নিকট অতীতের শিক্ষা নিন, ভবিষ্যৎ গড়ুন: সারজিস আলমের সতর্কবার্তা ও ছাত্রদলের হামলার বিচারের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 262

ছবি সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি এ ঘটনার মূল হোতা ছাত্রদল নেতা আহমেদ শাকিল ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান।

বুধবার (৫ মার্চ) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম পুরো ঘটনার বিবরণ দেন। তিনি জানান, ইফতারের পর তিনি বসুন্ধরার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সময় কাটাতে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এনএসইউ, আইইউবি, এআইইউবি ও ইউআইইউ-এর শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় তাদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনেন।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন

তিনি জানান, আড্ডা শেষে এনএসইউ গেটের সামনে দিয়ে হাঁটার সময় ছাত্রদলের একদল সদস্য স্লোগান দিচ্ছিল। তাদের মধ্যে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিল। পরিস্থিতি বোঝার জন্য তিনি তাদের কাছে গেলে, তারা ইচ্ছাকৃতভাবে তার সাথে থাকা শিক্ষার্থীদের গালিগালাজ শুরু করে। তাদের মধ্যে কিছু ছাত্র থাকলেও, অধিকাংশই ভাড়াটে দুষ্কৃতিকারী বলে মনে হয়েছে বলে জানান তিনি।

পরিস্থিতি শান্ত রাখতে তিনি দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটনা সহিংস রূপ নেয়। ছাত্রদল নেতা আহমেদ শাকিলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। মাথা ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে তারা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এই ন্যক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সারজিস আলম বলেন, ‘ছাত্রদল দীর্ঘদিন টোকাইলীগের অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু যদি তারা এখন টোকাইলীগের মতোই সন্ত্রাসী আচরণ শুরু করে, তবে তাদের পরিণতিও একই হবে। সময় থাকতে অতীত থেকে শিক্ষা নিন।’

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক হামলা আর না ঘটে

নিউজটি শেয়ার করুন

নিকট অতীতের শিক্ষা নিন, ভবিষ্যৎ গড়ুন: সারজিস আলমের সতর্কবার্তা ও ছাত্রদলের হামলার বিচারের দাবি

আপডেট সময় ১০:৩৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি এ ঘটনার মূল হোতা ছাত্রদল নেতা আহমেদ শাকিল ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান।

বুধবার (৫ মার্চ) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম পুরো ঘটনার বিবরণ দেন। তিনি জানান, ইফতারের পর তিনি বসুন্ধরার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সময় কাটাতে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এনএসইউ, আইইউবি, এআইইউবি ও ইউআইইউ-এর শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় তাদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনেন।

আরও পড়ুন  প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল।