ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দলে নেই নেইমার , ব্রাজিলের জন্য বড় ধাক্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 523

ছবি: সংগৃহীত

১৬ মাস পর ব্রাজিল জাতীয় দলে ফিরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন নেইমার। তবে তার প্রত্যাবর্তন আরও বিলম্বিত হতে যাচ্ছে। বিশ্বকাপ বাছাইয়ের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের দল থেকে বাদ পড়েছেন এই তারকা ফুটবলার। নেইমারের জায়গায় ব্রাজিল দলে অন্তর্ভুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিক।

২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর, নেইমার প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে ছিলেন। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ফের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্যে চেষ্টা করছিলেন তিনি। সান্তোসের হয়ে ব্রাজিলের ফুটবল লিগে ৭ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করে কিছুটা ছন্দে ফিরছিলেন নেইমার। কিন্তু ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয় শেষে পেশিতে চোট পাওয়ার ফলে তার আর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলা হচ্ছে না।

আরও পড়ুন  আইসিসির ভোটাভুটিতে মাত্র দুই ভোট পেল বাংলাদেশ

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুক্রবার জানিয়েছে, চোটের কারণে নেইমারকে দলে রাখা সম্ভব হয়নি। একই কারণে ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসন এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার দানিলোও খেলতে পারছেন না। তাদের বদলে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে লিওঁর গোলরক্ষক লুকাস পেরি এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো।

সিবিএফের পক্ষ থেকে ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র বলেন, “দল ঘোষণার পর আমরা মেডিকেল বিভাগের সঙ্গে খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। নেইমার, দানিলো এবং এদেরসনের শারীরিক অবস্থা মূল্যায়ন করার পর লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বর্তমানে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় ৫ নম্বরে রয়েছে ব্রাজিল। আগামী বৃহস্পতিবার গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে তারা, এরপর ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বুয়েনস আয়ার্সে। কলম্বিয়া এবং আর্জেন্টিনা, দুই দলই ব্রাজিলের থেকে পয়েন্ট তালিকায় উপরে অবস্থান করছে, আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে চারে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দলে নেই নেইমার , ব্রাজিলের জন্য বড় ধাক্কা

আপডেট সময় ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

১৬ মাস পর ব্রাজিল জাতীয় দলে ফিরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন নেইমার। তবে তার প্রত্যাবর্তন আরও বিলম্বিত হতে যাচ্ছে। বিশ্বকাপ বাছাইয়ের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের দল থেকে বাদ পড়েছেন এই তারকা ফুটবলার। নেইমারের জায়গায় ব্রাজিল দলে অন্তর্ভুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিক।

২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর, নেইমার প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে ছিলেন। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ফের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্যে চেষ্টা করছিলেন তিনি। সান্তোসের হয়ে ব্রাজিলের ফুটবল লিগে ৭ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করে কিছুটা ছন্দে ফিরছিলেন নেইমার। কিন্তু ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয় শেষে পেশিতে চোট পাওয়ার ফলে তার আর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলা হচ্ছে না।

আরও পড়ুন  ২১ মিনিটেই ব্রাজিলকে চমকে দিল মরক্কো, এগিয়ে আফ্রিকার দল