ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

এক্সে বড় ধরনের সাইবার হামলা, ইলন মাস্কের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 386

ছবি সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এ বিষয়ে স্বয়ং ইলন মাস্ক এক্সে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকাল থেকেই এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার ব্যবহারকারীরা এক্স ব্যবহারে নানা সমস্যার সম্মুখীন হন। অনেকেই প্ল্যাটফর্মে লগ ইন করতে ব্যর্থ হন, আবার কেউ কেউ পোস্ট করতে গিয়েও বাধার মুখে পড়েন। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  'ইলন মাস্ক যাচ্ছেন না, তিনিই থাকবেন পরোক্ষভাবে': বিদায় অনুষ্ঠানে ট্রাম্প

এই ঘটনার পর ইলন মাস্ক এক্সে লিখেন, ‘এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে, যা এখনও চলছে।’ তবে কিছুক্ষণ পর কিছু ব্যবহারকারী স্বাভাবিকভাবে এক্স ব্যবহার করতে পারলেও অনেকের সমস্যার সমাধান হয়নি।

ইলন মাস্ক দাবি করলেও, তিনি এখনো এই হামলার কোনো প্রমাণ প্রকাশ করেননি। সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সার্ভারের অভ্যন্তরীণ ত্রুটির কারণেও এমন ঘটনা ঘটতে পারে। তবে দীর্ঘস্থায়ী বিভ্রাটের কারণে সাইবার হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এর আগেও এক্সের কার্যক্রমে ব্যাঘাত ঘটেছিল। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার সম্প্রচারের সময়ও এমন সমস্যার সম্মুখীন হয়েছিল প্ল্যাটফর্মটি। তখনও ইলন মাস্ক সাইবার আক্রমণের অভিযোগ তুলেছিলেন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এক্সের কার্যক্রম এবং এর অবকাঠামো বিশ্লেষণ না করে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় যে, এটি সাইবার হামলা নাকি প্রযুক্তিগত ত্রুটির ফল। তবে হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি নয়।

বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ক্রমাগত সাইবার হামলার ঝুঁকির মুখে রয়েছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের প্ল্যাটফর্মের নিরাপত্তা জোরদার করলেও, হ্যাকাররা বরাবরই নতুন কৌশল অবলম্বন করছে। এক্সের সাম্প্রতিক সমস্যাও সেই হুমকিরই আরেকটি দৃষ্টান্ত হতে পারে।

বর্তমানে ব্যবহারকারীদের উদ্বেগ বাড়লেও, এক্স কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এক্সে বড় ধরনের সাইবার হামলা, ইলন মাস্কের দাবি

আপডেট সময় ১১:০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এ বিষয়ে স্বয়ং ইলন মাস্ক এক্সে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকাল থেকেই এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার ব্যবহারকারীরা এক্স ব্যবহারে নানা সমস্যার সম্মুখীন হন। অনেকেই প্ল্যাটফর্মে লগ ইন করতে ব্যর্থ হন, আবার কেউ কেউ পোস্ট করতে গিয়েও বাধার মুখে পড়েন। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  মার্কিন বাজেট ঘাটতি রেকর্ড পর্যায়ে, ইলন মাস্কের 'DOGE' কতটা সফল?