ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

তারেক রহমান: দ্রুত নির্বাচন আয়োজন করুন, সংস্কারের বিষয়ে অযথা আলোচনা না করার পরামর্শ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 377

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তঃবর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সংস্কার নিয়ে অযাচিত আলোচনা না করে, দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্লোগান, মিছিল, আনন্দধ্বনি, ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে মাঠ জমে ওঠে।

আরও পড়ুন  নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির

তারেক রহমান বলেন, ‘তর্ক-বিতর্কের মধ্য দিয়ে এমন কিছু করা উচিত নয়, যা স্বৈরাচারী শক্তি বা দেশের শত্রুদের সুযোগ এনে দিতে পারে।’ তিনি বিএনপি ক্ষমতায় গেলে নারী উন্নয়ন, শিক্ষা, কৃষি, ও স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কারের ঘোষণা দেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, ‘গণতন্ত্র যত বেশি প্র্যাকটিস করা হবে, ততই গণতান্ত্রিক প্রক্রিয়া স্বচ্ছ হবে। তাই বিএনপি নিজ দলেও গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করছে।’

সমাবেশে চেয়াপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এবার ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’ সভায় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে ধানের শীষে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।

দ্বিতীয় অধিবেশনে খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে লড়াই করতে যাচ্ছেন ১২ জন প্রার্থী। এমনই উত্তেজনায় পূর্ণ ছিল খুলনা মহানগর বিএনপির সম্মেলন, যেখানে আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশনার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান: দ্রুত নির্বাচন আয়োজন করুন, সংস্কারের বিষয়ে অযথা আলোচনা না করার পরামর্শ

আপডেট সময় ০২:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তঃবর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সংস্কার নিয়ে অযাচিত আলোচনা না করে, দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্লোগান, মিছিল, আনন্দধ্বনি, ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে মাঠ জমে ওঠে।

আরও পড়ুন  বুড়িচংয়ে মাদক ব্যাবসায়ীদের হামলায় বিএনপি নেতার মৃত্যু