ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

পতেঙ্গা রিং রোডে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১২, মামলা দায়েরঃ রাষ্ট্র মন্ত্রণালয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 472

ছবি সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গা আউটার রিং রোডের একটি চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় সংঘবদ্ধ বিশৃঙ্খলা (মব) সৃষ্টি করে হামলাকারীরা পুলিশের ওয়াকিটকি, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পরপরই জনতার সহযোগিতায় দুজনকে আটক করা হয়। পরে টহলরত পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে উদ্ধার করে। শনিবার (১ মার্চ) রাতে অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়, ফলে এ ঘটনায় মোট ১২ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন  অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধার অভিযোগে ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় মাদক সেবন ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত। ঘটনার রাতে তারা দলবদ্ধভাবে পুলিশের কাজে বাধা দিয়ে এসআই ইউসুফ আলীকে মারধর করে।

পুলিশকে হেনস্তার ঘটনায় দ্রুত বিচার আইনে পতেঙ্গা থানায় একটি মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা জানিয়েছে, যেকোনো ধরনের মব-সংক্রান্ত অপরাধ কঠোরভাবে দমন করতে সরকার বদ্ধপরিকর।

পতেঙ্গার মতো জনবহুল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

পতেঙ্গা রিং রোডে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১২, মামলা দায়েরঃ রাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় ০৪:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

চট্টগ্রামের পতেঙ্গা আউটার রিং রোডের একটি চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় সংঘবদ্ধ বিশৃঙ্খলা (মব) সৃষ্টি করে হামলাকারীরা পুলিশের ওয়াকিটকি, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পরপরই জনতার সহযোগিতায় দুজনকে আটক করা হয়। পরে টহলরত পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে উদ্ধার করে। শনিবার (১ মার্চ) রাতে অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়, ফলে এ ঘটনায় মোট ১২ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন  জামিননামা ছাড়াই কারাগার থেকে মুক্ত হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার