ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন জিয়াউদ্দিন আহমেদ ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে সরে এসেছেন শেখ হাসিনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর নেতানিয়াহুকে বাদ দিয়েই সরকার গঠনের ইচ্ছা আইজেনকোটের ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মোহাম্মদপুরে গ্রেপ্তার ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জামালপুরে নিহত ৩ রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয় বার্সেলোনার শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী এনআইডি সংশোধনের নামে অনলাইনে জালিয়াতি, সচেতন থাকার পরামর্শ

অর্থনৈতিক অগ্রযাত্রায় হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 40

ছবি: সংগৃহীত

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের পেশাগত স্বনিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বাইরের কোনো নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ কাম্য নয়। নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা হওয়া উচিত একেবারে শেষ পর্যায়ে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্টস ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠনে নিয়মকানুন মেনে চলা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি কারও ওপর চাপিয়ে দেওয়া বা জোর করে কার্যকর করা উচিত নয়। হিসাবরক্ষক ও নিরীক্ষকেরা নিজেদের পেশাগত আচরণবিধি এবং নৈতিক মানদণ্ড সম্পর্কে সবচেয়ে ভালো জানেন।

আরও পড়ুন  বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

তাঁরা নিজেরাই স্বনিয়ন্ত্রণের চর্চা গড়ে তুলতে পারলে এবং আইসিএবি প্রাতিষ্ঠানিকভাবে সেই সক্ষমতা অর্জন করলে সরকার, আয়কর বিভাগ কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হস্তক্ষেপের প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় হিসাবরক্ষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ একটি উন্নত জাতি হিসেবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যেতে চায়। পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে দেশের হিসাবরক্ষণ ও নিরীক্ষাব্যবস্থাও বিকশিত হচ্ছে। এই অগ্রযাত্রায় হিসাবরক্ষকেরা সামনের সারিতে রয়েছেন।

তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের ওপর আমানতকারী, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও করদাতাসহ অর্থনীতির বিভিন্ন পক্ষের স্বার্থ নির্ভর করে। এ কারণে আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

অর্থমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন পরিস্থিতিতে নিয়ম না মানার যে প্রবণতা তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে। স্বচ্ছতা ও নিয়মনীতি মেনে চলার পুরো ব্যবস্থাকে কার্যকর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে হিসাবরক্ষকদের পেশাগত মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখতে হবে।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আমির খসরু বলেন, পুরস্কারের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে কঠোর মানদণ্ড অনুসরণ করা জরুরি। কারণ, এ ধরনের স্বীকৃতির মাধ্যমে বাজারে ইতিবাচক ও সঠিক বার্তা পৌঁছে যায়।

আইসিএবির চেয়ারম্যান সাব্বির আহমেদ, এফসিএর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। এ ছাড়া আইসিএবির নেতৃবৃন্দ এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

অর্থনৈতিক অগ্রযাত্রায় হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

আপডেট সময় ১০:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬