ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদরদপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী

নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিশুরা সবাই মিলে খেলাধুলা করছে কি না, কেউ খেলার সুযোগ থেকে বাদ পড়ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।

শিশুদের সঙ্গে আলাপকালে নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি।

এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ও নিজেদের সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬