ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
শ্রমিক অসন্তোষে গাজীপুরে কারখানায় ছুটি, অবরোধের চেষ্টা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউল আহসানের মামলায় আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল পাকিস্তান মিলিটারি একাডেমিতে স্মৃতিচারণ করলেন স্পিকার আজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোবাইল ও ইন্টারনেট সেবার মান নিয়ে বিটিআরসির গণশুনানি ২৩ ডিসেম্বর তিন লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, চীনা নাগরিক গ্রেপ্তার আবারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে এবারের প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজন করা হয়েছে।

জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর প্রাণিসম্পদ খাতের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

আরও পড়ুন  চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ প্রদান করা হবে। পদকপ্রাপ্তদের মধ্য থেকে কয়েকজন তাঁদের অনুভূতি ব্যক্ত করবেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও বিভিন্ন স্টল ঘুরে দেখবেন।

নিউজটি শেয়ার করুন

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৩১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে এবারের প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজন করা হয়েছে।

জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর প্রাণিসম্পদ খাতের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

আরও পড়ুন  কুরবানির জন্য দেশীয় গবাদিপশু যথেষ্ট, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা