ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
লালবাগে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক ও হেলপার পুলিশ হেফাজতে সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর জন্য ১ হাজার ৪১০ কোটি টাকা চায় বিএমইউ খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু একশর আগেই শেষ ইনিংস, ৬ রানে নেই ৫ উইকেট! দেশ ছেড়ে পালিয়েও হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের বৈঠক নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, শাস্তি চেয়ে ড. ইউনূসের বিবৃতি

লালবাগে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের দুজন সদস্য আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহত ফায়ার ফাইটাররা হলেন জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন  ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত ৫

লালবাগ ফায়ার স্টেশনের সদস্য এনামুল হক জানান, ইসলামবাগের ওই প্লাস্টিক গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিনির্বাপণ কার্যক্রম চলাকালীন দুজন ফায়ারকর্মী জখম হন। পরবর্তীতে রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুই ফায়ার সার্ভিস কর্মীকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

লালবাগে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত

আপডেট সময় ০১:২৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের দুজন সদস্য আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহত ফায়ার ফাইটাররা হলেন জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন  মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক ও হেলপার পুলিশ হেফাজতে