ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার পৃথিবীর চারপাশে ঘুরছে ২ মিটারের ‘খুদে চাঁদ’ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম সাদিক কায়েমের বাড়িতে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস ভারতে বিষাক্ত মদ পান করে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে কোণঠাসা করতে অর্থনৈতিক ও সামরিক কৌশলে এগোচ্ছে চীন: মার্কিন প্রতিবেদন নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর

দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

দলের ভেতরে কোনো ধরনের বিভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদার) জহির উদ্দিন স্বপন এমপি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দল করবেন বিএনপি, কথা বলবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো—তা হবে না। এদের চিনে রাখুন।’

রোববার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পাহাড়সমান দুর্নীতির কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  বিভ্রান্তি তৈরি করলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে: রিজভী

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে হবে। দলের মধ্যে এখন কোনো বিভেদ করা যাবে না। তাঁর দাবি, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও বুদ্ধিজীবীরা বিএনপির ডাকে সাড়া দিয়েছেন এবং তাঁরা একসঙ্গে মিলে নৈরাজ্য প্রতিহত করবেন।

গোপালগঞ্জের প্রসঙ্গ টেনে জহির উদ্দিন স্বপন বলেন, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা তারা সারা দেশে ছড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।

বর্ধিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, মহিলা দলের নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাস। সভায় উপজেলার বিএনপি নেতাসহ পাঁচটি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন

আপডেট সময় ০৮:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

দলের ভেতরে কোনো ধরনের বিভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদার) জহির উদ্দিন স্বপন এমপি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দল করবেন বিএনপি, কথা বলবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো—তা হবে না। এদের চিনে রাখুন।’

রোববার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পাহাড়সমান দুর্নীতির কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চলছে চিকিৎসা