ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
পৃথিবীর চারপাশে ঘুরছে ২ মিটারের ‘খুদে চাঁদ’ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম সাদিক কায়েমের বাড়িতে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস ভারতে বিষাক্ত মদ পান করে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে কোণঠাসা করতে অর্থনৈতিক ও সামরিক কৌশলে এগোচ্ছে চীন: মার্কিন প্রতিবেদন নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

ভারতকে কোণঠাসা করতে অর্থনৈতিক ও সামরিক কৌশলে এগোচ্ছে চীন: মার্কিন প্রতিবেদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

ভারতের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে চীন। গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি সীমান্ত এলাকায় সামরিক চাপ বাড়াচ্ছে বেইজিং। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক আরও গভীর করে ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়াচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি বিশেষ কমিশনের বার্ষিক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের (ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন) ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। ‘চীনের অন্য ফ্রন্ট: ভারত ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ায় চীনের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে এমন কয়েকটি শক্তির মধ্যে ভারত অন্যতম।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক জোটের বাইরে অবস্থান করেও চীনের সঙ্গে প্রতিযোগিতা করার মতো জনসংখ্যা, অর্থনীতি ও শিল্প সক্ষমতা রয়েছে ভারতের। শক্তিশালী ভারত এশিয়ায় ক্ষমতার ভারসাম্য যুক্তরাষ্ট্রের অনুকূলে রাখতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি চীনের সরবরাহ ও উৎপাদন ব্যবস্থার বিকল্প হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দেশটি।

আরও পড়ুন  অবৈধ পথে ভারত পাড়ি দেওয়া সাবেক এমপির মৃত্যু, দেশে ফিরলো মরদেহ

মার্কিন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, ভারতের এই সক্ষমতা ও সম্ভাবনা সম্পর্কে চীন সচেতন। এ কারণে বিভিন্ন ক্ষেত্রে দেশটির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বেইজিং সক্রিয়ভাবে কাজ করছে।

কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে চাপে রাখার ক্ষেত্রে চীনের অন্যতম কার্যকর হাতিয়ার অর্থনৈতিক নিয়ন্ত্রণ। গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের নিজস্ব শিল্প সক্ষমতা গড়ে তোলার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করতে চাইছে দেশটি।

এ ছাড়া ভারতের ওপর অর্থনৈতিক চাপ তৈরির উদ্দেশ্যে প্রয়োজনীয় কয়েকটি গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছে চীন।

বিশ্লেষকদের মতে, শিল্প ও প্রযুক্তি খাতে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য ভারতের প্রচেষ্টা যত জোরালো হবে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক প্রতিযোগিতাও তত বাড়তে পারে।

পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক নিয়ে উদ্বেগ

প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে গত বছরের অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সংঘাতের বিষয়টি এতে গুরুত্ব পেয়েছে।

মার্কিন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং পাকিস্তানের প্রতি দীর্ঘদিনের সমর্থন ভারতের মধ্যে দুই দিক থেকে সমন্বিত সামরিক হুমকির আশঙ্কা বাড়িয়েছে।

এতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের ঘটনা দেখিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগতভাবে শক্তিশালী করতে পারে চীন।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করে। ওই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করেছিল ভারত।

চলতি বছরের শুরুতে চীন প্রথমবারের মতো স্বীকার করে, অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানকে সরাসরি কারিগরি সহায়তা দিয়েছিল তারা। মার্কিন কমিশনের প্রতিবেদনে বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

ভারত মহাসাগরে প্রভাব বিস্তারের চেষ্টা

ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছে মার্কিন কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও নৌ-বাণিজ্যের কৌশলগত প্রবেশপথগুলোতে প্রভাব বিস্তারের মাধ্যমে ভারতের আঞ্চলিক সুবিধা দুর্বল করার চেষ্টা করছে বেইজিং।

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের আঞ্চলিক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া চীনের বিপুল আর্থিক সক্ষমতা কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদারত্বের প্রস্তাব দেওয়া হচ্ছে। তুলনামূলক বিকল্পের অভাবে এসব দেশের অনেকেই চীনের অর্থায়ন ও বিনিয়োগের দিকে ঝুঁকছে।

মার্কিন কমিশনের আশঙ্কা, অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত ক্ষেত্রে প্রভাব বিস্তারের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান দুর্বল করার সুযোগ তৈরি করছে চীন।

নিউজটি শেয়ার করুন

ভারতকে কোণঠাসা করতে অর্থনৈতিক ও সামরিক কৌশলে এগোচ্ছে চীন: মার্কিন প্রতিবেদন

আপডেট সময় ০৩:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ভারতের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে চীন। গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি সীমান্ত এলাকায় সামরিক চাপ বাড়াচ্ছে বেইজিং। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক আরও গভীর করে ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়াচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি বিশেষ কমিশনের বার্ষিক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের (ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন) ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। ‘চীনের অন্য ফ্রন্ট: ভারত ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ায় চীনের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে এমন কয়েকটি শক্তির মধ্যে ভারত অন্যতম।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক জোটের বাইরে অবস্থান করেও চীনের সঙ্গে প্রতিযোগিতা করার মতো জনসংখ্যা, অর্থনীতি ও শিল্প সক্ষমতা রয়েছে ভারতের। শক্তিশালী ভারত এশিয়ায় ক্ষমতার ভারসাম্য যুক্তরাষ্ট্রের অনুকূলে রাখতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি চীনের সরবরাহ ও উৎপাদন ব্যবস্থার বিকল্প হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দেশটি।

আরও পড়ুন  অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল ভারত বিশ্বকাপ ফাইনালে এখন সর্বোচ্চ রানের মালিক নীল জার্সিধারীরা