ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
পৃথিবীর চারপাশে ঘুরছে ২ মিটারের ‘খুদে চাঁদ’ দল হিসেবে আওয়ামী লীগের বিচারে দেশজুড়ে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম সাদিক কায়েমের বাড়িতে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস ভারতে বিষাক্ত মদ পান করে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে কোণঠাসা করতে অর্থনৈতিক ও সামরিক কৌশলে এগোচ্ছে চীন: মার্কিন প্রতিবেদন নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 39

ছবি: সংগৃহীত

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

এদিকে সংঘর্ষের পর পুরো পৌর এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি থমথমে থাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন  বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা সংঘর্ষ সন্ধ্যার দিকে নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদের সঠিক সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে জিসান (১৫) নামের এক কিশোরের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ সুপার বলেন, আহত এক কিশোরকে চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। তবে আহত বা নিহতের সঠিক সংখ্যা এখনো পুলিশের কাছে নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। কাউকে আটকও করা হয়নি।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পাল্টাপাল্টি ধাওয়াকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকার কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এর মধ্যে পায়না, হাতিগাড়া, বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জেরে গত দুই দিনে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া থানা এলাকায় গিয়ে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের কর্মী-সমর্থকরা তাদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়া হয়।

চলমান উত্তেজনা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় বিএনপির নেতা-কর্মী এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে যান। এ সময় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এরপর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রোববার (২২ নভেম্বর) সকালে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন কিশোর জিসানের অস্ত্রোপচার রোববার সকালে হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

আপডেট সময় ১২:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

এদিকে সংঘর্ষের পর পুরো পৌর এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি থমথমে থাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক