ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

চীন-পাকিস্তান ঘনিষ্ঠতা, যুক্তরাষ্ট্র ও ভারতের উদ্বেগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 38

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতা ভারতের নিরাপত্তার জন্য নতুন জটিলতা তৈরি করছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসীয় একটি কমিশন। সম্ভাব্য ‘দ্বিমুখী’ নিরাপত্তা হুমকি মোকাবিলায় ভারত মহাসাগরে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও কার্যকর করার সুপারিশ করেছে কমিশনটি।

‘ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন’ (ইউএসসিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। ‘চায়নাস আদার ফ্রন্ট: ইন্ডিয়া অ্যান্ড দ্য ফিউচার অব ইউএস স্ট্র্যাটেজি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ শীর্ষক অধ্যায়ে বলা হয়েছে, পাকিস্তানের প্রতি বেইজিংয়ের সামরিক সমর্থন বাড়তে থাকায় ভারতের জন্য একসঙ্গে দুই দিকের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আশঙ্কা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিবেদনে ২০২৫ সালের মে মাসের ভারত-পাকিস্তান সংঘাতের উদাহরণ দেওয়া হয়েছে। এতে বলা হয়, জম্মু-কাশ্মীরের পহেলগামে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। কমিশনের মতে, ওই সংঘাতের অভিজ্ঞতা দেখিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে পারে চীন। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পরিস্থিতিতে এ বিষয়টি ভারতের সামরিক পরিকল্পনাকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছে কমিশন।

আরও পড়ুন  ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ শরিফের দাবি

প্রতিবেদনে ভারতকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, বৃহত্তম গণতন্ত্র, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এবং অন্যতম বৃহৎ সামরিক শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিশনের মূল্যায়ন, পশ্চিম প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতার প্রধান ক্ষেত্র হলেও স্থল ও সমুদ্র উভয় দিক থেকেই বেইজিংয়ের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে ভারত।

তবে ভারতের অবস্থানকে কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতার ফল হিসেবে দেখতে নারাজ কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বিতার পেছনে রয়েছে নয়াদিল্লির নিজস্ব কৌশলগত স্বার্থ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার নীতি বা কৌশলগত স্বায়ত্তশাসনের অঙ্গীকার।

চীনের আঞ্চলিক প্রভাব মোকাবিলা এবং দুই দেশের মধ্যে সামরিক সমন্বয় বাড়াতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতি একটি সুপারিশও করেছে কমিশন। এতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে ভারতীয় সমকক্ষদের সঙ্গে সমন্বয় করে ভারত মহাসাগরজুড়ে সমুদ্রতল ও সামুদ্রিক কার্যক্রম সম্পর্কে নজরদারি এবং তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চীন-পাকিস্তান ঘনিষ্ঠতা, যুক্তরাষ্ট্র ও ভারতের উদ্বেগ

আপডেট সময় ১০:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতা ভারতের নিরাপত্তার জন্য নতুন জটিলতা তৈরি করছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসীয় একটি কমিশন। সম্ভাব্য ‘দ্বিমুখী’ নিরাপত্তা হুমকি মোকাবিলায় ভারত মহাসাগরে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও কার্যকর করার সুপারিশ করেছে কমিশনটি।

‘ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন’ (ইউএসসিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। ‘চায়নাস আদার ফ্রন্ট: ইন্ডিয়া অ্যান্ড দ্য ফিউচার অব ইউএস স্ট্র্যাটেজি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ শীর্ষক অধ্যায়ে বলা হয়েছে, পাকিস্তানের প্রতি বেইজিংয়ের সামরিক সমর্থন বাড়তে থাকায় ভারতের জন্য একসঙ্গে দুই দিকের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আশঙ্কা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিবেদনে ২০২৫ সালের মে মাসের ভারত-পাকিস্তান সংঘাতের উদাহরণ দেওয়া হয়েছে। এতে বলা হয়, জম্মু-কাশ্মীরের পহেলগামে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। কমিশনের মতে, ওই সংঘাতের অভিজ্ঞতা দেখিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে পারে চীন। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পরিস্থিতিতে এ বিষয়টি ভারতের সামরিক পরিকল্পনাকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছে কমিশন।

আরও পড়ুন  গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে আটক মার্কিন নাগরিক