ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করেছে দেশটির সরকার। শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ পরিকল্পনার কথা জানান। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর দমন-পীড়নের পর রোহিঙ্গাদের পুনর্বাসনে এটি অন্যতম বড় উদ্যোগ হতে যাচ্ছে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এক রায়ের পরদিন এ ঘোষণা এল। বৃহস্পতিবার আদালত জানান, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্রীয় মদদে সংঘটিত গণহত্যার শামিল।

এক বিবৃতিতে আহমদ জাহিদ বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি আরও সমন্বিত, কার্যকর ও মানবিকভাবে মোকাবিলার সরকারি প্রচেষ্টার অংশ এই উদ্যোগ। ১০ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিতে তুরস্কের সম্মতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করা এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও পড়ুন  মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন: ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জন আটক

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আরও বলেন, শরণার্থী পুনর্বাসনে বিভিন্ন দেশ কীভাবে সমন্বিতভাবে কাজ করতে পারে, তুরস্কের সঙ্গে এই উদ্যোগ তার একটি উদাহরণ হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বাছাই, দক্ষতা প্রশিক্ষণ, প্রয়োজনীয় নথিপত্র তৈরি ও পুনর্বাসনের বিষয়গুলো সমন্বয় করবে মালয়েশিয়া সরকার। এ কাজে তুরস্কের কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করা হবে। কর্মসূচি বাস্তবায়নে শিল্প খাতের চাহিদা, শরণার্থীদের সম্মতি এবং আন্তর্জাতিক বিধিবিধান বিবেচনায় রাখা হবে।

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এদিকে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর চাপের মুখে রয়েছে মালয়েশিয়া। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশটিতে মিয়ানমার থেকে আসা প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন। তাঁদের প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মিয়ানমারের ১০ হাজারের বেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ

আপডেট সময় ০৩:২০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করেছে দেশটির সরকার। শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ পরিকল্পনার কথা জানান। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর দমন-পীড়নের পর রোহিঙ্গাদের পুনর্বাসনে এটি অন্যতম বড় উদ্যোগ হতে যাচ্ছে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এক রায়ের পরদিন এ ঘোষণা এল। বৃহস্পতিবার আদালত জানান, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্রীয় মদদে সংঘটিত গণহত্যার শামিল।

এক বিবৃতিতে আহমদ জাহিদ বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি আরও সমন্বিত, কার্যকর ও মানবিকভাবে মোকাবিলার সরকারি প্রচেষ্টার অংশ এই উদ্যোগ। ১০ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিতে তুরস্কের সম্মতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করা এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও পড়ুন  মিয়ানমারের ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া