ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ইউক্রেনীয়দের রাশিয়ার পক্ষে আসার আহ্বান পুতিনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 41

ছবি: সংগৃহীত

ইউক্রেনীয়দের রাশিয়ার পাশে এসে অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর ভাষায়, দুই দেশের মানুষের উচিত ইতিহাসের ‘সঠিক পক্ষে’ অবস্থান নেওয়া। তবে এই ঐক্যের অর্থ দুই দেশকে এক রাষ্ট্রে পরিণত করা নয় বলে স্পষ্ট করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) রুশ অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের ৮০তম জন্মদিন উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এ আহ্বান জানান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে মস্কো টাইমস।

সাক্ষাৎকারে পুতিন বলেন, দুই দেশের মধ্যে বর্তমানে যত মর্মান্তিক ঘটনাই ঘটুক না কেন, ইউক্রেনীয়দের রাশিয়ার পাশে আসা উচিত। তিনি বলেন, ‘আমি বলতে চাই, আমাদের পক্ষে চলে আসুন। কারণ এটি আমাদের সবার পক্ষ। এটি ইতিহাসের সঠিক পক্ষ।’

আরও পড়ুন  রাশিয়ার যুদ্ধে আট বাংলাদেশি

তবে রাশিয়া ও ইউক্রেনকে একীভূত করে একটি রাষ্ট্র গঠনের কথা বলছেন না বলে জানান পুতিন। তাঁর দাবি, বৃহত্তর অর্থে ঐক্যবদ্ধ হয়ে অভিন্ন লক্ষ্য অর্জনের কথাই তিনি বোঝাতে চেয়েছেন। যদিও সেই অভিন্ন লক্ষ্য কী, তা স্পষ্ট করেননি তিনি।

এ সময় ইউক্রেনের পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে ‘ভাগ করো ও শাসন করো’ নীতি অনুসরণের অভিযোগও তোলেন রুশ প্রেসিডেন্ট। তাঁর দাবি, পশ্চিমা দেশগুলো মস্কো ও কিয়েভকে দুর্বল, বিভক্ত ও বিচ্ছিন্ন করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই রুশ ও ইউক্রেনীয়দের ঐতিহাসিক ঐক্যের বিষয়টি তুলে ধরে আসছেন পুতিন। যুদ্ধের মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে প্রায় ১৮ হাজার বেসামরিক নাগরিক নিহত এবং ৫৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, স্বাধীন যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা কনফ্লিক্ট ইন্টেলিজেন্স টিমের (সিআইটি) হিসাব অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রায় ৬০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

পুতিনের বক্তব্যে উঠে আসা ‘ইতিহাসের সঠিক পক্ষ’ ধারণাটি রাশিয়া ও ইউক্রেনের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। ১৯২২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দুই দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। তবে রুশ ও ইউক্রেনীয়দের অভিন্ন ঐতিহাসিক শিকড়ের ভিত্তিতে বৃহত্তর ঐক্যের পক্ষে পুতিনের অবস্থান ইউক্রেনের স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্রীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনীয়দের রাশিয়ার পক্ষে আসার আহ্বান পুতিনের

আপডেট সময় ০১:৩৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ইউক্রেনীয়দের রাশিয়ার পাশে এসে অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর ভাষায়, দুই দেশের মানুষের উচিত ইতিহাসের ‘সঠিক পক্ষে’ অবস্থান নেওয়া। তবে এই ঐক্যের অর্থ দুই দেশকে এক রাষ্ট্রে পরিণত করা নয় বলে স্পষ্ট করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) রুশ অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের ৮০তম জন্মদিন উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এ আহ্বান জানান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে মস্কো টাইমস।

সাক্ষাৎকারে পুতিন বলেন, দুই দেশের মধ্যে বর্তমানে যত মর্মান্তিক ঘটনাই ঘটুক না কেন, ইউক্রেনীয়দের রাশিয়ার পাশে আসা উচিত। তিনি বলেন, ‘আমি বলতে চাই, আমাদের পক্ষে চলে আসুন। কারণ এটি আমাদের সবার পক্ষ। এটি ইতিহাসের সঠিক পক্ষ।’

আরও পড়ুন  চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর