ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সিলেট ম্যারাথনে অংশ নিচ্ছেন দেড় হাজার দৌড়বিদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

সিলেটে প্রায় দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে সিলেট ম্যারাথন। সিলেট রানার্স ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউসের সামনে থেকে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা। তিনটি পৃথক ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।

ম্যারাথনকে ঘিরে বৃহস্পতিবার অংশগ্রহণকারীদের হাতে রানার কিট তুলে দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০.৫ কিলোমিটার, ২১.১ কিলোমিটার এবং ৪২.২ কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতায় অংশ নেবেন প্রায় ১ হাজার ৫০০ দৌড়বিদ। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে আজকের পত্রিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর। পাশাপাশি জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেবেন।

আরও পড়ুন  সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল বিক্রেতার

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার তিনটি বিভাগ হলো মিনি, হাফ ও ফুল ম্যারাথন। ১০.৫ কিলোমিটারের মিনি এবং ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন শুরু হবে ভোর সাড়ে ৫টায়। অন্যদিকে ৪২.২ কিলোমিটারের ফুল ম্যারাথনের দৌড় শুরু হবে রাত সাড়ে ৩টায়।

প্রতিযোগিতা শেষে সকাল ৮টার দিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবারের ম্যারাথনে দেশীয় দৌড়বিদদের পাশাপাশি বিভিন্ন দেশের শতাধিক প্রতিযোগী অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

সিলেট ম্যারাথনে অংশ নিচ্ছেন দেড় হাজার দৌড়বিদ

আপডেট সময় ১০:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সিলেটে প্রায় দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে সিলেট ম্যারাথন। সিলেট রানার্স ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউসের সামনে থেকে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা। তিনটি পৃথক ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।

ম্যারাথনকে ঘিরে বৃহস্পতিবার অংশগ্রহণকারীদের হাতে রানার কিট তুলে দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০.৫ কিলোমিটার, ২১.১ কিলোমিটার এবং ৪২.২ কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতায় অংশ নেবেন প্রায় ১ হাজার ৫০০ দৌড়বিদ। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে আজকের পত্রিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর। পাশাপাশি জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেবেন।

আরও পড়ুন  সিলেটে ব্যাটিং বিপর্যয়, ১৯১ রানে গুটিয়ে গেল টাইগাররা, দাপুটে শুরু জিম্বাবুয়ের