ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন, আতঙ্কের সৃষ্টি কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গোপালগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধের চেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী সন্দেহে এক শিক্ষার্থী আটক মানিকগঞ্জে ৯ ককটেল বিস্ফোরণ, পুলিশ হেফাজতে ২ ‘ষড়যন্ত্র’ মোকাবিলায় রাজপথে থাকার নির্দেশ তারেক রহমানের কার্তিকের শেষে ঢাকায় বৃষ্টি, শীতের আগমনী অনুভূতি যাত্রাবাড়ীতে ককটেল ও রয়েল এনফিল্ড উদ্ধার: ১ জন গ্রেপ্তার, পলাতক ১ “আমি পড়তে চাই”—বিয়ে থামাতে সুপারের কাছে সপ্তম শ্রেণির ছাত্রীর চিঠি শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল বিক্রেতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 78

ছবি সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার ঘুষিতে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। শনিবার (১১ জুলাই) রাত ৮টার উপজেলার বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৩৮) বিবিরাই পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিবিরাই বাজারে ব্যবসা করতেন। অভিযুক্ত ক্রেতার নাম শাহিনুর রহমান (৩৩)। তিনি একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন  সিলেটসহ অন্যান্য স্থানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ডিজেল কিনতে আলী হোসেনের দোকানে যান শাহিনুর রহমান। এ সময় আলী হোসেন তার কাছে আগের বকেয়া টাকা চান। এ নিয়ে প্রথমে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। শাহিনুর ঘুষি দিলে আলী হোসেনের নাকে লাগে। তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। পরে স্থানীয় মানুষেরা আহত আলী হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে জানিয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম গণমাধ্যমকে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল বিক্রেতার

আপডেট সময় ০৭:৫৩:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার ঘুষিতে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। শনিবার (১১ জুলাই) রাত ৮টার উপজেলার বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৩৮) বিবিরাই পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিবিরাই বাজারে ব্যবসা করতেন। অভিযুক্ত ক্রেতার নাম শাহিনুর রহমান (৩৩)। তিনি একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন  সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পুশইনকৃত ৭০ বাংলাদেশি আটক