ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চীনে ট্রাম্প-শি-পুতিনের বৈঠক শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 38

ছবি: সংগৃহীত

চীনের শেনজেনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের ত্রিপক্ষীয় বৈঠক। এতে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ এ বৈঠকে বৈশ্বিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিভিন্ন অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আতিথেয়তায় তিন নেতার এ আলোচনা শুরু হয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিন নেতা একসঙ্গে অংশ নিলেও এবারই প্রথম তারা একান্তে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন। এ কারণে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বৈঠকটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আরও পড়ুন  প্রভাব ঠেকাতে ইউরোপের তুরুপের তাস কি কিয়ার স্টারমার?

বৈঠকে আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং ইউক্রেন ও ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি।

নিউজটি শেয়ার করুন

চীনে ট্রাম্প-শি-পুতিনের বৈঠক শুরু

আপডেট সময় ০৪:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চীনের শেনজেনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের ত্রিপক্ষীয় বৈঠক। এতে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ এ বৈঠকে বৈশ্বিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিভিন্ন অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আতিথেয়তায় তিন নেতার এ আলোচনা শুরু হয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিন নেতা একসঙ্গে অংশ নিলেও এবারই প্রথম তারা একান্তে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন। এ কারণে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বৈঠকটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আরও পড়ুন  বালোগানের লাল কার্ডে ক্ষুব্ধ মার্কিন সমর্থকরা, ট্রাম্পের হস্তক্ষেপের দাবি