ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বালোগানের লাল কার্ডে ক্ষুব্ধ মার্কিন সমর্থকরা, ট্রাম্পের হস্তক্ষেপের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 8

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে দলের তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগানের সরাসরি লাল কার্ড জয়কে কিছুটা ম্লান করে দিয়েছে। এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক মার্কিন সমর্থক। কেউ কেউ রসিকতার ছলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের দাবিও তুলেছেন।

ম্যাচের ৬১তম মিনিটে বল দখলের লড়াইয়ে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে পেছন থেকে ট্যাকল করেন বালোগান। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর ৬৪তম মিনিটে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। এর ফলে আগামী ম্যাচে খেলতে পারবেন না যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড।

এর আগে প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন বালোগান। চলতি বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় গোল।

আরও পড়ুন  সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন ট্রাম্প, নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মরিসিও পচেত্তিনো লাল কার্ডের সিদ্ধান্তের সমালোচনা করেন। তবে ফিফার ৬৬.৪ ধারা অনুযায়ী, সরাসরি লাল কার্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ না থাকায় আগামী ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

লাল কার্ডের সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন সমর্থকরা। অনেকে হাস্যরসের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের কথা উল্লেখ করেন।

একজন সমর্থক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্কের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন, ট্রাম্পের উচিত ফিফার কাছে আপিল করা, প্রয়োজনে নির্বাহী আদেশ জারি করা। আরেকজন রসিকতার ছলে লেখেন, ট্রাম্প এখনও কেন বালোগানকে ‘প্রেসিডেন্সিয়াল পারডন’ দিচ্ছেন না। কেউ কেউ আবার বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ট্রাম্পকে দেওয়া কথিত ‘ফিফা পিস প্রাইজ’ ফেরত দেওয়ার মন্তব্যও করেন।

মরিসিও পচেত্তিনোর অধীনে চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত দলের কোনো ম্যাচেই গ্যালারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তা ও রাজনৈতিক কারণ বিবেচনায় তার মাঠে উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বালোগানের লাল কার্ডে ক্ষুব্ধ মার্কিন সমর্থকরা, ট্রাম্পের হস্তক্ষেপের দাবি

আপডেট সময় ০৭:৪১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে দলের তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগানের সরাসরি লাল কার্ড জয়কে কিছুটা ম্লান করে দিয়েছে। এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক মার্কিন সমর্থক। কেউ কেউ রসিকতার ছলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের দাবিও তুলেছেন।

ম্যাচের ৬১তম মিনিটে বল দখলের লড়াইয়ে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে পেছন থেকে ট্যাকল করেন বালোগান। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর ৬৪তম মিনিটে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। এর ফলে আগামী ম্যাচে খেলতে পারবেন না যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড।

এর আগে প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন বালোগান। চলতি বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় গোল।

আরও পড়ুন  কানাডার ওপর ট্রাম্পের শুল্ক দ্বিগুণ করার পরিকল্পনা বাতিল করল ডোনাল্ড ট্রাম্প