ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চীনে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও পুতিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 18

ছবি : সংগৃহীত

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন ট্রাম্প ও পুতিন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের দূতেরা কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। এ নিয়ে ইউরোপীয় নেতাদেরও আলোচনায় যুক্ত হওয়ার কথা রয়েছে। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার নিশ্চয়তা এবং ইউক্রেনের অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনা।

তবে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে জানিয়েছে, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় আলোচনা হবে না।

আরও পড়ুন  মাদুরোর সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বৈঠকের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।

বুধবার চীনের শেনজেনে এপেক সম্মেলনে একটি ফটোসেশনে ট্রাম্প ও পুতিনকে পাশাপাশি দাঁড়িয়ে সংক্ষিপ্ত করমর্দন ও কয়েকটি কথা বলতে দেখা যায়। তাঁদের দুই পাশে ছিলেন সম্মেলনের আয়োজক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তাঁর স্ত্রী। তবে ইন্টারফ্যাক্স জানিয়েছে, ওই সময় দুই নেতার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, এপেকের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে ট্রাম্প-পুতিন বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যও উপস্থিত থাকবেন।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

চীনে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও পুতিন

আপডেট সময় ০১:২৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন ট্রাম্প ও পুতিন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের দূতেরা কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। এ নিয়ে ইউরোপীয় নেতাদেরও আলোচনায় যুক্ত হওয়ার কথা রয়েছে। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার নিশ্চয়তা এবং ইউক্রেনের অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনা।

তবে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে জানিয়েছে, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় আলোচনা হবে না।

আরও পড়ুন  বালোগানের লাল কার্ডে ক্ষুব্ধ মার্কিন সমর্থকরা, ট্রাম্পের হস্তক্ষেপের দাবি