ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আব্দুল্লাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. সিফাত আবদুল্লাহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

সিফাতের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল।তিনি জানান, বুধবার বিকেলে সিফাতের জামিনের আদেশসংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় রাত ৮টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মহানগরীর গাছা এলাকায় নিজের বাসা থেকে সিফাতকে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিন ৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন  বৈষম্যবিরোধীদের বিক্ষোভ এনসিপি নেতাসহ তিনজন কারাগারে

কারাবন্দি হওয়ার পর জামিন পেতে নিম্ন আদালতে দুইবার আবেদন করেন তিনি। তবে উভয়বারই তার জামিন আবেদন নাকচ হয়। প্রথমবার ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল ইসলাম তার জামিন আবেদন গ্রহণ করেননি। এরপর ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতেও দ্বিতীয়বারের আবেদন নাকচ হয়।

নিম্ন আদালতে প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত হাইকোর্টে জামিনের আবেদন করেন সিফাতের আইনজীবীরা। সেখানে শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন। সেই আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আব্দুল্লাহ

আপডেট সময় ১২:১৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. সিফাত আবদুল্লাহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

সিফাতের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল।তিনি জানান, বুধবার বিকেলে সিফাতের জামিনের আদেশসংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় রাত ৮টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মহানগরীর গাছা এলাকায় নিজের বাসা থেকে সিফাতকে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিন ৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন  চিকিৎসা শেষে ফের কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি