টুঙ্গিপাড়া থানায় আগুন
- আপডেট সময় ১১:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 21
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত এলাকায় উত্তেজনা ও সংঘর্ষ চলছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন।
এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতেও আগুন দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ সদস্য বা বিক্ষোভকারীদের কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।























