ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শূন্য ঘোষণা হলো ওসমান ফারুকের সংসদীয় আসন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ গেজেট জারি করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে ওসমান ফারুকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, গত ১৪ নভেম্বর ই-মেইলের মাধ্যমে সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র পাঠান তিনি। পরদিন ১৫ নভেম্বর স্পিকার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের কাঠামোগত বাণিজ্য চুক্তির ঘোষণা আজ

ড. মুহাম্মদ ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। ওই সময় বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ৮৬ বছর বয়সী এই বিএনপি নেতার পদত্যাগের কারণ নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি শারীরিকভাবে অসুস্থ। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটেও অংশ নেননি তিনি।

তবে বিএনপির আরেকটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় অসন্তোষ থেকে তিনি সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। যদিও পদত্যাগের কারণ সম্পর্কে ওসমান ফারুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

শূন্য ঘোষণা হলো ওসমান ফারুকের সংসদীয় আসন

আপডেট সময় ০৬:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ গেজেট জারি করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে ওসমান ফারুকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, গত ১৪ নভেম্বর ই-মেইলের মাধ্যমে সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র পাঠান তিনি। পরদিন ১৫ নভেম্বর স্পিকার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন।

আরও পড়ুন  দিল্লির বিক্ষোভে নতুন ঘোষণা মোদির