ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 38

ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিরপুর ১০ নম্বর ও ১৩ নম্বরে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে অনেক পোশাক কারখানার শ্রমিক বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে সেখান থেকে তাঁরা মিরপুর-১০ নম্বর ও মিরপুর-১ নম্বরের দিকে চলে যান।

আরও পড়ুন  কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাইকিং করে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে শ্রমিকেরা অবস্থান অব্যাহত রাখলে তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেট সময় ১২:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিরপুর ১০ নম্বর ও ১৩ নম্বরে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে অনেক পোশাক কারখানার শ্রমিক বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে সেখান থেকে তাঁরা মিরপুর-১০ নম্বর ও মিরপুর-১ নম্বরের দিকে চলে যান।

আরও পড়ুন  ঢাকার রাস্তায় স্থবিরতা, যানজটে দিশেহারা যাত্রীরা, সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তি