শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে ২০ শতাংশ বিদ্যুৎ চাহিদা মেটাতে চায় সরকার
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 30
২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করাই সরকারের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, লক্ষ্য অর্জনে ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সোলার প্রকল্প ভূমিকা রাখবে। প্রকল্পটি সফলভাবে শেষ করা গেলে অন্যরা এখান থেকে শিক্ষা নিয়ে কাজে লাগাতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় কাজের মানে কোনো আপস না করে যথাসময়ে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন প্রতিমন্ত্রী।





















