ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 57

ছবি: সংগৃহীত

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

আরও পড়ুন  মান ও শর্ত পূরণ ছাড়া মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলার নামে ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন দুটি পৌরসভা গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এর মধ্যে বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠন করা হবে।

অন্যদিকে, ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

নিকার সভায় লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এতদিন মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও তা পরিবর্তন করে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় সদর দপ্তর স্থাপন করা হবে।

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো উত্থাপন করেছে স্থানীয় সরকার বিভাগ।

নিউজটি শেয়ার করুন

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

আপডেট সময় ১২:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

আরও পড়ুন  স্টারলিংকের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা