ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 41

ছবি সংগৃহীত

ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশারফকে গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে চার ঘণ্টার বেশি সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বিআইডব্লিউটিসির ফেরি কাকলীর মাস্টার মোশারফকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন  শরীয়তপুরে আধিপত্য নিয়ে রণক্ষেত্র জাজিরা, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

এর আগে শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে এমবি আলী আকবর নামের একটি মালবাহী কার্গো জাহাজের সঙ্গে ফেরি কাকলীর ধাক্কা লাগে। এ সময় শিক্ষা সফরে যাওয়া ১২ বছর বয়সি মাদ্রাসাছাত্র তরিকুল ইসলাম ট্রাকের চাপায় নিহত হয়। এ ঘটনায় ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশারফকে গ্রেপ্তার করে চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি।

মাস্টার অ্যাসোসিয়েশন (বিমা) কেন্দ্রীয় কমিটির সূত্রের দাবি, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা ও স্বজনেরা লিখিতভাবে জানিয়েছেন, ফেরির কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তাদের মামলা বা অভিযোগ নেই। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরনকেও সরাসরি অবহিত করেছেন বলে দাবি করেছেন তারা।

এদিকে মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর অঞ্চলের ফেরির কর্মকর্তা-কর্মচারীরা তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে নৌরুটের দুই প্রান্তে যানবাহনের চাপ বাড়ছে।

ফেরি চলাচল বন্ধের বিষয়ে বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশন (বিমা) কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহসভাপতি মাস্টার আব্দুর রব বলেন, মাস্টার মোশারফকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তিনি আরও জানান, সংগঠনের সভাপতি অসুস্থ থাকায় বর্তমানে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটে আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট সময় ১২:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশারফকে গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে চার ঘণ্টার বেশি সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বিআইডব্লিউটিসির ফেরি কাকলীর মাস্টার মোশারফকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন  চাঁদপুরের কচুয়ায় ভূমিদস্যু এনামুল হকের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন