ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 38

ছবি সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে আহত এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে দুই দিকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্বচন্দ্রা এলাকার এপেক্স লেনজারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকরা গত বৃহস্পতিবার আন্দোলন করেছিলেন। ওই দিন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

আরও পড়ুন  বকেয়া বেতনের দাবিতে অবরোধে, মহাখালী-তেজগাঁও সড়কে তীব্র যানজট

শনিবার সকালে কারখানার ভেতরে আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে এটি গুজব বলে জানিয়েছে পুলিশ। এ খবরের পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।

পরে বিক্ষোভকারীরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সমাধানের চেষ্টা করেন। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিকরা গুজব ছড়িয়ে আন্দোলন করছেন। তবে আন্দোলনের মূল ইস্যু বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকরা সড়কে নেমেছেন।

তিনি জানান, প্রায় আড়াই ঘণ্টা ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপডেট সময় ০১:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে আহত এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে দুই দিকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্বচন্দ্রা এলাকার এপেক্স লেনজারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকরা গত বৃহস্পতিবার আন্দোলন করেছিলেন। ওই দিন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

আরও পড়ুন  চা-শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন দাবিতে সিলেটে সড়ক অবরোধ ও বিক্ষোভ