ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম: দুদু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 19

ছবি : সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, এ দিনের চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শুধু ৭ নভেম্বরেই নয়, বছরের অন্য সময়েও এ বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ আয়োজিত ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও রাজনৈতিক তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, মহান ৭ নভেম্বরের সংগ্রাম, প্রেক্ষাপট, প্রভাব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচকেরা বিস্তারিত আলোচনা করেছেন। এতে এমন অনেক বিষয় উঠে এসেছে, যেগুলো আগে এভাবে আলোচিত হয়নি। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের গুরুত্ব বারবার তুলে ধরা প্রয়োজন।

আরও পড়ুন  জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না সরকার: দুদু

তিনি বলেন, ৭ নভেম্বর কেবল সিপাহিদের অভ্যুত্থান ছিল না, এটি ছিল সিপাহি-জনতার অভ্যুত্থান। তাঁর ভাষ্য অনুযায়ী, এর আগে ৩ নভেম্বরের ঘটনা ছিল স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী। বাংলাদেশকে অন্য একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করার ইঙ্গিত তৈরি হয়েছিল বলে জনগণ বুঝতে পেরে অল্প সময়ের মধ্যেই জেগে ওঠে। এরপর সেনাবাহিনী ও সিপাহিরা বিদ্রোহ করেন। ওই বিদ্রোহের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবমূর্তি সামনে আসে।

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসায় অন্তরীণ করে রাখার বিষয়টিকে সেনাবাহিনী ও সাধারণ মানুষ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেছিল। এ কারণেই তারা বিদ্রোহে অংশ নেন। তাঁর মতে, ওই অভ্যুত্থান ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেরই একটি অংশ।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন, ১৯৭১ সালে এক পক্ষ পাকিস্তানের কাঠামোর মধ্যে থেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা করেছিল, আর অন্য পক্ষ পাকিস্তান থেকে বেরিয়ে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তাঁর দাবি, শহীদ জিয়াউর রহমান দ্বিতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের একমাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টাও সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান ঘর ছেড়ে জনতার মধ্যে মিশে যাননি। অন্যদিকে ২৬ মার্চের প্রথম প্রহরে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর ভাষ্য, এর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার সুযোগ বন্ধ হয়ে যায়। এরপর পাকিস্তানি বাহিনী জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে হত্যাকাণ্ড চালায়।

শেখ মুজিবুর রহমানের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হলেও পরবর্তী সময়ে দেশে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ তুলে দুদু বলেন, ওই সময়ে মানুষের ক্রয়ক্ষমতা ছিল না। এ বিষয়ে তিনি অমর্ত্য সেনের গবেষণার কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশে দুর্ভিক্ষ চলাকালে শেখ মুজিবুর রহমানের দুই ছেলের বিয়েতে সোনার মুকুট পরানো এবং ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির আশপাশে আয়োজন করে খাবার পরিবেশনের ঘটনা ছিল জাতির সঙ্গে নির্মম রসিকতা।

শামসুজ্জামান দুদু বলেন, শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দেশের মানুষ মিষ্টি বিতরণ ও উৎসব করেছিল। তাঁর দাবি, এটি ইতিহাসের বাস্তবতা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মনোভাব বুঝতে পারলে ৩ নভেম্বরের ঘটনা ঘটত না। তাঁর বক্তব্য অনুযায়ী, ৩ নভেম্বরের ঘটনাকে কেন্দ্র করেই ৭ নভেম্বরের প্রেক্ষাপট তৈরি হয় এবং ওই দিনের মধ্য দিয়ে জিয়াউর রহমানের পুনরুত্থান ঘটে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে দুদু বলেন, এই তিন নেতা জনগণের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন ও নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছেন। জনগণের পছন্দ ও সমর্থনের ভিত্তিতেই তাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের ইতিহাস জানা গুরুত্বপূর্ণ। এ দিনের তাৎপর্য সারা বছর বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি এলবার্ট পি কস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কৃষকদলের সাবেক নেতা শাজাহান মিয়া সম্রাট এবং সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভিপি শহীদসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম: দুদু

আপডেট সময় ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, এ দিনের চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শুধু ৭ নভেম্বরেই নয়, বছরের অন্য সময়েও এ বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ আয়োজিত ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও রাজনৈতিক তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, মহান ৭ নভেম্বরের সংগ্রাম, প্রেক্ষাপট, প্রভাব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচকেরা বিস্তারিত আলোচনা করেছেন। এতে এমন অনেক বিষয় উঠে এসেছে, যেগুলো আগে এভাবে আলোচিত হয়নি। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের গুরুত্ব বারবার তুলে ধরা প্রয়োজন।

আরও পড়ুন  শক্তিশালী জাতীয় ঐক্যের আহ্বান জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ