শিরোনাম :
হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেল
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৯:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 22
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরেও তিনি যে আপিল করতে পারবেন না, তা আবুল কালাম আজাদের মামলাতেই পরিষ্কার হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, শেখ হাসিনাকে ফেরানো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ওপর নির্ভর করে। এ বিষয়ে সরকার ও চিফ প্রসিকিউটর ইতিমধ্যে সবকিছু পরিষ্কার করেছেন বলেও জানান তিনি।




















