ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবে আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার ২৫ হাজার প্রবাসী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / 544

ছবি সংগৃহীত

সৌদি আরবে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে গত সপ্তাহে ২৫ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ১৩,৫৬২ জনকে আবাসিক আইন ভঙ্গ, ৪,৮৫৩ জনকে অবৈধভাবে সীমান্ত পারাপার, এবং ৩,০৭০ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।

আরও পড়ুন  শুধু বাহক নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে ১,৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫০ শতাংশ ইথিওপীয়, ৪৭ শতাংশ ইয়েমেনি এবং বাকি ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এদিকে সৌদি থেকে পালানোর চেষ্টার সময় ৬৪ জনকে এবং পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৬ জনকে আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহযোগিতা করা, পরিবহন বা আশ্রয় দিলে ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার ২৫ হাজার প্রবাসী

আপডেট সময় ০৭:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

সৌদি আরবে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে গত সপ্তাহে ২৫ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ১৩,৫৬২ জনকে আবাসিক আইন ভঙ্গ, ৪,৮৫৩ জনকে অবৈধভাবে সীমান্ত পারাপার, এবং ৩,০৭০ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।

আরও পড়ুন  নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ, হিরো আলম গ্রেপ্তার