ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম :
হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক জোরদারে দুই নেতার আলোচনা নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার, সংসদে জানালেন বিমানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০০ ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী নির্দিষ্ট সময়ে সোলার প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে চাপ বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ শুধু প্রথম শ্রেণিতেই লটারি, বাকি সব শ্রেণিতে এবার লিখিত পরীক্ষা

বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক জোরদারে দুই নেতার আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 18

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। বুধবার (১১ নভেম্বর) বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে সম্মেলনস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

আরও পড়ুন  টি-২০ সিরিজ হাতছাড়া: লাহোরে আবারো ব্যাটিং ব্যর্থ বাংলাদেশ

এ ছাড়া উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তাঁরা।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক জোরদারে দুই নেতার আলোচনা

আপডেট সময় ০৯:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। বুধবার (১১ নভেম্বর) বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে সম্মেলনস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

আরও পড়ুন  দিল্লিতে জয়শঙ্কর-খলিলুর বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা