ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম :

মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ আটক ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি : সংগৃহীত

নগরের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের জন্য কার্গো বোটে বোঝাই করা ৭০ টন সিমেন্টসহ ৫ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এসব সিমেন্টের দাম ৯ লাখ ৮০ হাজার টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় আজ সকাল ৭টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ওই এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকার ৭০ হাজার কেজি (৭০ টন) সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন  মৌলভীবাজারে পৃথক অভিযানে ভারতীয় পণ্য জব্দ, আটক ৮

জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ আটক ৫

আপডেট সময় ০৪:৪১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নগরের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের জন্য কার্গো বোটে বোঝাই করা ৭০ টন সিমেন্টসহ ৫ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এসব সিমেন্টের দাম ৯ লাখ ৮০ হাজার টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় আজ সকাল ৭টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ওই এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকার ৭০ হাজার কেজি (৭০ টন) সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন  দিল্লিতে বিক্ষোভে ১২ সাংবাদিক আটক